বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য ও নিজেদের চিন্তা চেতনাকে শাণিত করার জন্য মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি প্রত্যেকেরই পড়া উচিত। আমার ধারণা এই বইটি কালোত্তীর্ণ হবে।
- হাঁচি দিলেন, কিন্তু কেউ ‘ইয়ারহামুকাল্লাহ’ বলল না-কী করবেন?
- * * * *
- 'কী যেন দেখছিলাম, মনেই নেই'— আপনারও কি এমন হচ্ছে?
- * * * *
- দ্রুত ওজন নিয়ন্ত্রণে আনতে হাঁটা নাকি স্কিপিং, কোনটি বেশি কার্যকর?
- * * * *
- ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানার নিচে মিলল নিখোঁজ আ.লীগ নেতার মরদেহ
- * * * *
- দুই সন্তান নিয়ে ৮ বছর লিভ-ইন, অবশেষে গোপন বিয়ে অভিনেতার
- * * * *
নজরুল ইসলাম খান
জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মে দিবসের প্রথম শিক্ষা হলো যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে দেশের বহু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নিতে আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দেশের মানুষ বিগত ১৫ বছরের সংগ্রামের মাধ্যমে নিপীড়ক সরকারকে বিদায় করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ কোনো শক্তিকে নতুন করে ষড়যন্ত্র করতে দেবে না।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণ এমন একটি সরকার চায়, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, বিএনপির লড়াই কেবল ফ্যাসিবাদের পতনের জন্য নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য।
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।